হোম > বিশ্ব

লেবাননে ইসরাইলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

আমার দেশ অনলাইন

ইসরাইলের হামলায় দক্ষিণ লেবাননে এক সাংবাদিকসহ পাঁচজন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে। বুধবার এনএনএ জানায়, ইসরাইলের প্রথম হামলায় দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বাড়ির ভেতরে থাকা দুজন নিহত হন।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত একটি সামরিক স্থাপনা থেকে বের হওয়া দুটি গাড়িতে তারা হামলা চালিয়েছে।

এনএনএ জানিয়েছে, একই গ্রামের একটি ভবনে পরবর্তী বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন এক সাংবাদিক। স্থানীয় সংবাদমাধ্যম আল আখবারের কর্মী আমাল খলিলকে পরে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সূত্র: আলজাজিরা

আরএ

কোন কোন দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

শুক্রবারে ইরান-মার্কিন আলোচনা, নিশ্চিত করল সুইজারল্যান্ড

যে কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে গাড়িতে আগুন, পুড়ে ছাই ৩ জন

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ তথ্য দেখতে চান মার্কিন আইন প্রণেতারা

ফাঁকা করা হলো ফ্লোরিডার বিতর্কিত অ্যালিগেটর বন্দিশালা

হরমুজে সম্ভাব্য অভিযানের লক্ষ্যে জাহাজ পাঠাচ্ছে জার্মানি

‘আমিই বস’: জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের বললেন ট্রাম্প

মোদি দেখতে দেবদূত হলেও বাস্তবে টোটাল কিলার: ট্রাম্প

দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক তৎপরতা অব্যাহত: জাতিসংঘ