হোম > বিশ্ব

ঢাকায় পাকিস্তানের স্পিকারের সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। আরো আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার ঢাকায় খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেন তারা। খবর জিও নিউজের।

২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধের পর প্রথমবারের মতো এ ধরণের বৈঠক হলো। খালেদা জিয়ার বাসভবনে হাসিমুখে হাত মেলান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। যদিও এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান।

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আক্রমণ চালায় ভারত। পাকিস্তানও পাল্টা জবাব দেয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়।

আরএ

যুদ্ধ শেষ করার শর্ত কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পাঠানো হয়েছে: তেহরান

ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের

স্কুলশিশুদের হত্যায় নীরব ছিলেন, কুমিরের কান্না বন্ধ করুন—ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে আরাগচি

আমেরিকান জনগণের সমর্থন হারিয়েছে ইসরাইল, এরপর কি রাজনীতিবিদদের পালা

নিরাপত্তা পরীক্ষায় বাস্তব ৩ প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পড়ল গুগলের জেমিনাই

হরমুজ দিয়ে ১০০ কোটি ব্যারেলের বেশি তেল পরিবহনের দাবি যুক্তরাষ্ট্রের

আফ্রিকায় ভুট্টার দাপটে হারিয়ে যাচ্ছে পুষ্টিকর ঐতিহ্যবাহী ফসল

মামদানির মডেল নিয়ে বার্লিনের নির্বাচনে এগিয়ে তুর্কি বংশোদ্ভূত এলিফ এরালপ

রাশিয়ার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থায় শক্তিশালী সাইবার হামলা

বাব আল-মান্দেবে তীব্র সংঘর্ষ, সাত হুথি সদস্য নিহতের দাবি ইয়েমেন সরকারের