হোম > বিশ্ব

কূটনীতির কোনো শেষ নেই: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়নি। তবে তার মতে, কূটনীতি কখনো শেষ হয় না।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণেই ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে।

ইরানি গণমাধ্যমকে তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র বেশ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছেছে এবং ২-৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়েছে।

মুখপাত্র আরো বলেন, এই দফার আলোচনা গত এক বছরের মধ্যে দীর্ঘতম ছিল। আলোচনা স্থায়ী হয় ২৪ বা ২৫ ঘণ্টা।

তিনি বলেন, ‘৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর অবিশ্বাস ও সন্দেহের আবহে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এটা স্বাভাবিক যে, আমরা শুরু থেকেই এক বৈঠকে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করিনি। কেউই তা আশা করেনি।’

তিনি জোর দিয়ে বলেন, ‘কূটনীতি কখনো শেষ হয় না। কূটনীতিকদের যুদ্ধ ও শান্তি উভয় সময়েই তাদের দায়িত্ব পালন করতে হবে।’

বাকাই বলেন, আলোচনার সাফল্য নির্ভর করছে ‘বিপক্ষ দলের আন্তরিকতা ও সদিচ্ছা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থের স্বীকৃতির ওপর।’

বাকাই আরো বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে, কূটনীতিকদের অবশ্যই ইরানি জনগণের অধিকার ও স্বার্থ রক্ষা করতে হবে।’

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি