হোম > বিশ্ব

বাংলাদেশের পোশাকশিল্পে শুল্ক আরোপ করা উচিত হয়নি: পল ক্রুগম্যান

স্টাফ রিপোর্টার

নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান বলেছেন, বাংলাদেশের পোশাকশিল্পে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ করা উচিত হয়নি। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্তে মার্কিন ক্রেতাদের জীবন বিঘ্নিত হবে। এতে মার্কিন নাগরিকদের জীবন আরও নিরাপদ হবে সেই সম্ভাবনা নেই, বরং মার্কিনীদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে।

বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে ক্রুগম্যান বলেন, সব দেশই কিছু না কিছু পণ্য উৎপাদন করে যে পণ্য এক দেশ তৈরি করে না, সেটা তারা আরেক দেশ থেকে আমদানি করে। এখন কথা হচ্ছে, প্রতিটি দেশের সঙ্গেই যে বাণিজ্য ভারসাম্য বজায় রাখতে হবে, এর কোনো কথা নেই। সবকিছুই হতে পারে। কোনো দেশের সঙ্গে বাণিজ্য–ঘাটতি থাকার অর্থ এই নয়, যে দেশের হাতে উদ্বৃত্ত আছে, সেই দেশ অন্যায্য বাণিজ্যনীতি অনুসরণ করছে। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ট্রাম্প প্রশাসনের মানুষেরা এসব বিশ্বাস করেন।

শুল্ক নির্ধারণের পদ্ধতি নিয়ে পল ক্রুগম্যান বলেন, বাণিজ্য–ঘাটতিকে সংশ্লিষ্ট দেশের আমদানি দিয়ে ভাগ করে শুল্ক হার নির্ধারণ করা এবং তার অর্ধেক হারে সেই দেশের ওপর শুল্ক আরোপ করা- এই পদ্ধতি অবাস্তব। তিনি যখন বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য পড়াতেন, তখন এ ধরনের কোনো পদ্ধতি তিনি পড়াননি বলেও জানান।

তেলের জন্য সৌদির বিকল্প উৎস খুঁজছে ইউরোপের ক্রেতারা

মক্কা-মদিনায় হুথিদের হামলার নিন্দা ওআইসির

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি বিদ্রোহীরা

চীনের রপ্তানিনির্ভর মডেলের বিরুদ্ধে বাড়ছে প্রতিরোধ

একদিনে যুক্তরাষ্ট্রের ৩ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

মক্কায় হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি আরব

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ