হোম > বিশ্ব

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

আল জাজিরা

আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৪ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে অনেক পরিবারকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ বুধবার সাংবাদিকদের বলেন, ‘জিজেল প্রিফেকচারে পাঁচজন, বেজাইয়াতে চারজন ও তিজি উজুতে তিনজনের মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে।’

সায়ুদ জানান, হাসপাতালে ৫৪ জন দগ্ধ রোগী ভর্তি আছে, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

তিনি বলেন, বেসামরিক সুরক্ষা দলগুলো বুধবার দেশজুড়ে ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করেছে, যার মধ্যে বেজাইয়া প্রদেশে ৩৬টি ঘটনা ঘটেছে এবং এর মধ্যে ১৮টি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আলজেরিয়া ও প্রতিবেশী তিউনিসিয়াজুড়ে তীব্র তাপপ্রবাহ চলার মধ্যেই এই অগ্নিকাণ্ডগুলো ঘটেছে।

সায়ুদ জানান, অগ্নিনির্বাপক দলগুলো স্কিকদা, এল তারফ, বুইরা, তিজি উজু এবং তেবেসা প্রদেশে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বেজাইয়াতে এখনো অভিযান চলছে।

সূত্র: আল জাজিরা

আরএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর