হোম > বিশ্ব

ব্রাজিলে জলবায়ু সম্মেলনস্থলে ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা, সংঘর্ষ-ভাঙচুর

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ব্রাজিলের আমাজন এলাকায় বেলেম শহরে জাতিসংঘ জালবায়ু সম্মেলনস্থলে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এ ঘটনায় দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আলোচনা চলাকালে নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। বিক্ষোভে অ-আদিবাসীদের সঙ্গে স্থানীয় আদিবাসীরাও অংশ নেন।

বিক্ষোভকারীরা ‘আমাদের বন বিক্রির জন্য নয়’ লেখা প্ল্যাকার্ড বহন করেন। অনেকের পরনের টি-শার্টে ছিল ‘জুন্টোস’ লেখা, যার অর্থ একসঙ্গে। এছাড়া ঐতিহ্যবাহী আদিবাসী পোশাক পরেও ছিলেন কেউ কেউ।

প্রকাশিত ভিডিও দেখা যায়, সম্মেলনের প্রবেশপথে ঢুকে পড়ে স্লোগান দিতে দিতে দরজা ভেঙে ফেলতে শুরু করেন বিক্ষোভকারীরা। এ সময় নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

জাতিসংঘ জানিয়েছে, ব্রাজিল ও জাতিসংঘ ঘটনাটি তদন্ত করছে।

প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা কোপ-৩০ আলোচনায় যোগ দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে ১০ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত সম্মেলন চলবে।

প্যারিস জলবায়ু চুক্তির দশ বছর পর এই বছরের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্যারিস সম্মেলনে দেশগুলো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল।

ব্রাজিলে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, রেইনফরেস্ট আমাজনের কাছে বেলেম শহরে।

আরএ

ইয়েমেনে সৌদি বিমান হামলায় বাড়ছে বেসামরিক মানুষের প্রাণহানি

ওমান উপসাগরে জ্বলতে থাকা জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করল আমিরাত

নেতানিয়াহুর বিদায়, ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৬

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে চার শতাধিক রণতরি

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ