হোম > বিশ্ব

ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ১০ দিনে তৃতীয়বার হামলা

আমার দেশ অনলাইন

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে শুক্রবার রাতে আবার হামলা হয়েছে। তবে এতে কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি বা রিঅ্যাক্টরের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আইএইএ।

ইসরাইলের হামলার পর এ তথ্য জানায় তারা।

ইরানের বরাতে আইএইএ জানায়, কেন্দ্রটি স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে এবং এতে কোনো প্রযুক্তিগত বা কাঠামোগত ক্ষতি হয়নি।

সংস্থাটি আরো জানায়, গত ১০ দিনে ইরানে এটি তৃতীয় হামলার ঘটনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন দ্বিতীয় মাসে প্রবেশ করেছে।

ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা ইরানের কেন্দ্রীয় অঞ্চলে একটি হেভি ওয়াটার রিয়্যাক্টর ও একটি ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে তারা এ সময় বুশেহরের কথা উল্লেখ করেনি।

এদিকে, আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি ‘সর্বোচ্চ সামরিক সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানায়, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে একটি প্রজেক্টাইল কেন্দ্রটির প্রাঙ্গণে আঘাত হানে।

তারা এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে।

ফার্স আরো জানায়, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আইএইএর তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম ইরানে অবস্থিত বুশেহর কেন্দ্রটি দেশের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এটি ২০১১ সালে প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হয়।

সূত্র: বিএসএস

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল