হোম > বিশ্ব

থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় সামরিক আইন জারি

আতিকুর রহমান নগরী

কম্বোডিয়ার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের দ্বিতীয় দিনে হামলা-পাল্টা হামলার মধ্যেই শুক্রবার সীমান্তবর্তী আটটি জেলায় সামরিক আইন জারি করেছে থাইল্যান্ড। খবর আল-জাজিরার।

চনথাবুরি ও ত্রাত প্রদেশে সেনাবাহিনীর সীমান্ত প্রতিরক্ষা কমান্ডের কমান্ডার আপিচারট সাপরাসার্ট এক বিবৃতিতে বলেছেন, ‘চনথাবুরির সাতটি জেলা ও ত্রাত প্রদেশের একটি জেলায় সামরিক আইন এখন থেকে কার্যকর থাকবে।’

থাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে প্রায় ৩০০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

দেশ দুটির মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ বৃহস্পতিবার হঠাৎ তীব্র সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৫ জন থাই নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪৬ জন।

উল্লেখ্য, প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে এসব এলাকায় কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় অন্তত ২৮ জন নিহত ও ১০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো