হোম > বিশ্ব

ট্রাম্পের সর্বশেষ হুমকি ‘নৈতিকভাবে নিন্দনীয়’: মাইকেল বেকার

আমার দেশ অনলাইন

ট্রিনিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধ্যাপক মাইকেল বেকার বলেছেন, ট্রাম্পের সর্বশেষ হুমকি ‘নৈতিকভাবে নিন্দনীয় এবং আইনগতভাবে অগ্রহণযোগ্য’।

ট্রাম্প নির্বিচার ধ্বংসের হুমকি দেওয়া ব্যাপক মাত্রার যুদ্ধাপরাধের ইঙ্গিত দেয়। ইরানের বেসামরিক জনগণের ওপর এ ধরনের হামলা মানবতাবিরোধী অপরাধ হিসেবেও গণ্য হবে বলেও জানান মাইকেল বেকার।

তিনি বলেন, আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ট্রাম্প বলেছেন, “আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে”— গণহত্যার উদ্দেশ হিসেবে চিহ্নিত করা আরও কঠিন হতে পারে। কারণ মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, তিনি “এটা ঘটতে দিতে চান না।” কিন্তু ট্রাম্পের এ বিকৃত ভাষা গণহত্যামূলক কি-না, তা এখানে অপ্রাসঙ্গিক বলে মনে করেন বেকার।

তিনি আরও বলেন, ট্রাম্পের বিবৃতিটি স্পষ্টতই আরও আগ্রাসনের একটি বেআইনি হুমকি এবং এতে ইরানের বেসামরিক জনগণের বিরুদ্ধে নির্বিচার ও অপরাধমূলক হামলার পরিকল্পনা করা হয়েছে। রিপাবলিকান পার্টির সদস্যদের পক্ষ থেকে দ্বারা এ ধরনের লজ্জাজনক মন্তব্যের নিঃশর্ত নিন্দা করা উচিত। সূত্র: আল জাজিরা

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল