হোম > বিশ্ব

ন্যাটোর প্রতি ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধের এক মাস পরেও যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি সামরিক জোট ন্যাটো। এতে ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যেহেতু ন্যাটো দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাহায্য করেনি, তাই যুক্তরাষ্ট্রকে হয়তো আর তার মিত্রদের পাশে থাকতে হবে না।

ফ্লোরিডার মিয়ামিতে একটি বিনিয়োগ ফোরামে ট্রাম্প বলেন, ‘আমরা সব সময় তাদের পাশে থাকতাম, কিন্তু এখন, তাদের কার্যকলাপের ভিত্তিতে আমার মনে হয় আমাদের আর পাশে থাকার প্রয়োজন নেই, তাই না?’

ট্রাম্প বলেন, ‘তারা যদি আমাদের পাশে না থাকে, তাহলে আমরা কেন তাদের পাশে থাকব? তারা আমাদের পাশে ছিল না।’

গত মাসের শেষের দিকে ইসরাইলের সঙ্গে মিলে ইরানের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। তবে হামলার বিষয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে কোনো পরামর্শ করেনি যুক্তরাষ্ট্র। ন্যাটো জোটের অনেক নেতাই এই হামলার বিরোধিতা করেছেন।

একটি সূত্র অনুসারে, ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ বিমানবাহী রণতরিটি সংঘাতপূর্ণ এলাকার কাছাকাছি একটি অঞ্চলে মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে। এটি এই অঞ্চলে আগে থেকেই থাকা মার্কিন বিমানবাহী রণতরিগুলোর সঙ্গে যোগ দেবে, নাকি সেগুলো প্রতিস্থাপন করবে, তা স্পষ্ট নয়। এছাড়া হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

নেপালের বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ১৭ হাজারের বেশি শিশুর

ফের বিতর্কে ভারত, ঈদে মিলাদুন্নবীর মিছিলে ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় গ্রেপ্তার

হ্যাকারদের কবলে তিন ব্রিটিশ বিমানবন্দর, ফাঁস ৮৭ লাখ গ্রাহকের তথ্য

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

মিয়ানমারে স্বেচ্ছা প্রত্যাবাসন শুরু, ২৯ সেপ্টেম্বর ফিরবে প্রায় ১৫০০ রোহিঙ্গা

ভয়াবহ বন্যায় নেপালজুড়ে উদ্ধার তৎপরতা, মোতায়েন ৯ হাজারের বেশি সদস্য

‘মুসলিম দেশের বিরুদ্ধে আগ্রাসনে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবেন না’

ইরানের ওপর একতরফা মার্কিন নিষেধাজ্ঞা মানবে না পাকিস্তান

চীন-নেপাল সীমান্তের গিয়েরং বন্দর ভেসে যাওয়ার ভয়াবহ ফুটেজ

জার্মানিতে প্রাণঘাতী গ্রীষ্ম: তাপপ্রবাহে রেকর্ড ১৫ হাজার ৮০০ মৃত্যু