হোম > বিশ্ব

লেবাননে ইসরাইলি আগ্রাসনে বাস্তুচ্যুত ১০ লাখ মানুষ

ইউএনএইচসিআরের তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের অধীন শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত এক মাসে লেবাননে ইসরাইলের আগ্রাসনে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বৃহস্পতিবার সংস্থাটির মুখপাত্র বাবর বালুচের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

বাবর বালুচ জানান, লেবাননের সংকটাপন্ন পরিস্থিতি ‘দিনে দিনে গুরুতর’ হচ্ছে। তিনি বলেন, ‘শেষ এক মাসে ইসরাইলের উচ্ছেদের আদেশের পর হামলা এবং লোকজনের নিরাপদ আশ্রয়ে সরে পড়ার ঘটনা আমরা দেখেছি। বর্তমানে লেবাননের অভ্যন্তরেই ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে।’

তিনি জানান, লেবাননের প্রতি পাঁচজনের একজন বর্তমান যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে। বর্তমানে পুরো দেশে ছয় শতাধিক আশ্রয়শিবিরে বাস্তুচ্যুত এসব লোক বাস করছেন।

বাবর বালুচ বলেন, ‘সংঘাত জোরদার হচ্ছে এবং এটি থামার কোনো লক্ষণ নেই। লেবাননের জনগণ এবং দেশটিতে বাস করা সিরিয়ার শরণার্থীদের ওপর এটি আঘাত হানছে। এটি শুধু ক্ষতিই করছে না বরং মানুষকে বাধ্য করছে লেবানন ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিতে।’

এর মধ্যে ২ লাখের বেশি মানুষ লেবানন ছেড়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘এক মাসের গড় হিসাব যদি আপনি করেন, তাহলে প্রতিদিন লেবানন থেকে সিরিয়ায় ৭ হাজার মানুষ এসেছে। লেবাননে থাকা বাস্তুচ্যুত লোকেরা প্রতিনিয়ত তাদের জায়গা বদল করছে। লেবাননে থাকা লেবানিজ ও সিরীয় নাগরিকদের জন্য এ ধরনের পরিস্থিতি এটিই প্রথম নয়।’

বাবর বালুচ বলেন, লেবাননের বাস্তুচ্যুত মানুষকে সহায়তার জন্য ইউএনএইচসিআর ৩০ কোটি ডলারের তহবিল সংগ্রহে কাজ করছে।

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান