হোম > বিশ্ব

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ইরানের তেল বিক্রির ওপর নতুন করে আবার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন অর্থ বিভাগ ইরানের সামরিক বাহিনীর তেল বিক্রির ওপর এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, তেহরান ও ওয়াশিংটন যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং পারমাণবিক আলোচনা শুরু করতে একটি খসড়া চুক্তিতে পৌঁছেছে।

এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিতে ইরানকে বাধ্য করতে ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ। যদিও রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় প্রশাসনই কয়েক দশক ধরে ইরানের বিরুদ্ধে অগণিত নিষেধাজ্ঞা আরোপ করেও কোনো লাভ হয়নি।

ইরানের সশস্ত্র বাহিনীর তেল বিক্রয়কারী শাখা সেপেহর এনার্জি জাহানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চীনে লাখ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল পাঠায় এই প্রতিষ্ঠান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন অর্থ বিভাগ দাবি করেছে, ইরানের সামরিক বাহিনী এই তেল বিক্রি করে বিভিন্ন বেনামী কোম্পানির মাধ্যমে নিজেদের পুনর্গঠনে অর্থায়ন এবং প্রতিবেশীদের হুমকি দেওয়ার জন্য অর্থ আয় করে।

সূত্র: গালফ নিউজ

আরএ

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত