হোম > বিশ্ব

যুদ্ধে ইরানের সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে নতুন দাবি মার্কিন বাহিনীর

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে নতুন দাবি করেছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকমের কমান্ডার ব্রাড কুপার বুধবার এক ভিডিও বার্তায় ইরানের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাড কুপারের দাবি, যুদ্ধের তিন সপ্তাহের বেশি সময়ে ইরানের ১০ হাজারের বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় ইরানের আকাশে ১০ হাজারবারের বেশি মার্কিন সামরিক উড়োজাহাজ উড্ডয়ন করেছে। এসব হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

ইরানের নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজগুলোর ৯২ শতাংশ ধ্বংসের দাবিও করেছেন সেন্টকমের কমান্ডার। তিনি বলেছেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার হার ৯০ শতাংশের বেশি কমে গেছে। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌযান তৈরির কারখানা ও শিপইয়ার্ডের তিন ভাগের দুই ভাগের বেশি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ব্রাড কুপারের ভাষ্যমতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র স্পষ্ট সামরিক লক্ষ্য অর্জনের পথে রয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে পরিকল্পনার চেয়েও এগিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে— ইরান সীমান্তের বাইরে দেশটির শক্তি প্রদর্শনের ক্ষমতা অর্থবহ উপায়ে কমিয়ে দেওয়া।

তবে যুক্তরাষ্ট্রের এসব দাবির পরও ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলোতেও হামলা করছে তারা। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটছে। হচ্ছে অবকাঠামোগত ক্ষতি। বিমান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

হরমুজ এড়িয়ে জ্বালানি রপ্তানির বিকল্প পথ তৈরি করছে আরব আমিরাত

রেকর্ড বৃষ্টিপাতে জাপানে ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা

রাশিয়া-উত্তর কোরিয়ার প্রথম সড়ক সেতু চালু, দুশ্চিন্তায় ইউক্রেন

মুসলিম নারীকে পুশইন: আসাম সরকারকে জরিমানা করল ভারতীয় হাইকোর্ট

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজ থেকে ১৬ নাবিককে উদ্ধার করল ওমান

ইরান-যুক্তরাষ্ট্রকে ফের আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার

ইসরাইলের পানি শোধনাগার অচল, বাড়ছে দীর্ঘমেয়াদি সংকটের শঙ্কা

ইন্দোনেশিয়া অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ১১ জনের মৃত্যু

১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া