হোম > বিশ্ব

যুদ্ধের মধ্যেই আশুরা পালনের প্রস্তুতি নিচ্ছে ইরান

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে বছরের অন্যতম পবিত্র মাস মহররম পালনের প্রস্তুতি নিচ্ছে ইরানের জনগণ। ইসরাইল দেশটির উপর আক্রমণ অব্যাহত রেখেছে এবং মার্কিন হামলার জবাব দেওয়ার কথা ভাবছেন ইরানের নেতারা। খবর আল জাজিরার।

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ অথবা ২৭ জুন মহররম মাস শুরু হওয়ার কথা রয়েছে। মহররম হলো ইসলামি ক্যালেন্ডারের প্রথম মাস। এটি শিয়া মুসলমানদের জন্য একটি শোকের এবং বিশেষ গুরুত্বপূর্ণ মাস।

১০ মহররম আশুরার দিনে ৬১ হিজরিতে যজরত মুহাম্মদ (সা.) এর নাতি হজরত ইমাম হুসাইন (রা.) ও তার অনুসারীরা বর্তমান ইরাকের কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এই ঘটনা ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক ঘটনা।

মহররম মাসে হাজার হাজার ইরানি হয় ইরাকে ভ্রমণ করেন, অথবা ইরান জুড়ে শিয়া মসজিদগুলোতে বিস্তৃত ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।

ইমাম হুসাইন (রা.) এর মৃত্যুকে শিয়া সম্প্রদায় মানবতার ত্যাগের প্রতীক হিসেবে বিবেচনা করে। পাশাপাশি অন্যায়, অত্যাচার এবং নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের প্রতিক হিসেবেও বিবেচনা করে।

ইরানের ফার্স সংবাদ সংস্থা সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা ছবিতে কারবালায় ইমাম হুসাইন (রা.) এর পবিত্র মাজারের অভ্যন্তরের দৃশ্য দেখা যায়। যেখানে কর্মীরা এই অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন, যা প্রায় ২৫ জুলাই পর্যন্ত চলবে।

মহররম মাস মধ্যপ্রাচ্য এবং এশিয়ার অন্যান্য অংশেও পালিত হয়।

আরএ

রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন স্থানে সতর্কতা জারি

কেফিয়েহ পরে আবেগঘন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, দিলেন ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান

আবারো বিদ্যুৎহীন কিউবা, অন্ধকারে লাখো মানুষ

একের পর এক ৯ নারীর লাশ, একই কায়দায় হত্যা

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বাইরের কোনো শক্তি নাক গলাতে পারবে না: ইরান

সংলাপ-কূটনীতিই শান্তির পথ, আরাগচিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পরীক্ষার হলে চ্যাটজিপিটি ব্যবহার, ধরা পড়ার পর আইআইটি শিক্ষার্থীর আত্মহত্যা

১৮ জনকে মালদায় এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার পাঁয়তারা

সৌদিকে এফ-৩৫ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি ইসরাইলের

ইস্তাম্বুলে ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল করল তুরস্ক