হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে কোণঠাসা ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক দেখতে চেয়ে ইসরাইলের করা একটি অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর ফলে চুক্তির পূর্ণাঙ্গ বিষয়বস্তু সম্পর্কে এখনো অন্ধকারে রয়েছে ইসরাইল। এই চুক্তি নিয়ে তাদের দেশকে উদ্দেশ্যমূলকভাবে অন্ধকারে রাখা হয়েছে বলে মনে করছেন ইসরাইলিরা।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলিদের ধারণা, তাদের অংশগ্রহণ ছাড়াই এই চুক্তিটি হচ্ছে। দেশটির কয়েকজন মন্ত্রী বলেছেন যে তারা চূড়ান্ত চুক্তিটি দেখেননি। কেউ কেউ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যা ঘটছে তাকে ‘আস্থার সংকট’ বলে অভিহিত করছেন।

পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার নিদা ইবরাহিম বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন, তার জন্য তিনি সমালোচনার সম্মুখীন হচ্ছেন। অনেকেই মনে করেন, নেতানিয়াহুর কর্মকাণ্ডের কারণে ইসরাইলকে কোণঠাসা করা হয়েছে এবং ট্রাম্প এখন আর তার কথা শুনছেন না।

এ কারণেই কিছু ইসরাইলি রাজনীতিবিদ নেতানিয়াহুর কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন। যদিও তিনি তার মন্ত্রিসভার সদস্য এবং জনগণকে এই বলে আশ্বস্ত করার চেষ্টা করছেন যে, একমাত্র তিনিই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে পারেন।

আরএ

ভারতের সিইসির অপসারণ দাবিতে কেরালা বিধানসভায় প্রস্তাব পাস

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার পাইয়ে দিতে তদবির করেছিলেন শাহবাজ শরিফ

২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত চাই, দিল্লি পুলিশকে সিজেপির আল্টিমেটাম

‘জ্ঞানেশ কুমারের ঘুম হারাম’, রাজসাক্ষী হওয়ার আহ্বান রাহুল গান্ধীর

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক, প্যারাগুয়ে ও বেলিজের দুই মন্ত্রীর ওপর চীনের নিষেধাজ্ঞা

মার্কিন ডেটা সেন্টার, এআই স্থাপনা ও ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের

সৌদি আরব ভ্রমণে সতর্কতা জারি করল যেসব দেশ

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার নতুন অধ্যায়, সংকটের মুখে উপসাগরীয় দেশগুলো

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান আমিরাতের

‘খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সরকার স্থগিত একধরনের অভ্যুত্থান’