হোম > বিশ্ব

দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা, আটক ১

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

নিজ বাসভবনে হামলার শিকার হয়েছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। আহত মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেখা গুপ্তার সিভিল লাইন্‌সের বাসভবনে ঢুকে তাকে মারধর করার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। খবর আনন্দাবাজারের।

বুধবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক ‘জনশুনানি’ চলাকালে ঘটনা ঘটে। বিজেপির দাবি, হঠাৎ এক যুবক তার বাসভবনে ঢুকে একটি কাগজ দেওয়ার কথা বলে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান। এর পরেই ওই যুবক চিৎকার করে গালিগালাজ করতে শুরু করেন। এরপর তাকে চুল টেনে ধরে তাকে থাপ্পর দেন ওই যুবক।

সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। অভিযুক্ত যুবকের কাছে আদালত সম্পর্কিত কিছু নথি পাওয়া গিয়েছে। তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। এরইমধ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

বিজেপির দাবি, এই ঘটনায় রেখার মাথায় আঘাত লেগেছে। দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেব মুখ্যমন্ত্রীর ওপর ‘হামলার’ তীব্র নিন্দা করেছেন। বীরেন্দ্র বলেন, ‘জনশুনানির সময় এক যুবক রেখার কাছে এসে কিছু কাগজপত্র দেখান। এর পরেই তিনি মুখ্যমন্ত্রীর হাত টেনে ধরেন। এরপর মারধর করেন।’

ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস ও আম আদমি পার্টি। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা বলেন, ‘মুখ্যমন্ত্রীর ওপর এই হামলা খুবই নিন্দনীয়। গণতন্ত্রে মতবিরোধ এবং প্রতিবাদ থাকবে, তাই বলে হিংসার কোন জায়গা নেই। আশা করি দিল্লি পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে।’

আরএ

ধ্বংসস্তূপের নিচে ৪৮ ঘণ্টা কাটিয়েও আশা হারাননি তরুণী

বসফরাস প্রণালিতে ট্রানজিট ফি ১৫ শতাংশ বাড়াল তুরস্ক

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, ৪ ড্রোন ভূপাতিত

ভারতের রামমন্দিরে বিশাল চুরি, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির দাফন অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে

লেবাননে ইসরাইলি আগ্রাসনে বাস্তুচ্যুত ১০ লাখ মানুষ: জাতিসংঘ

হরমুজে যৌথভাবে টোল আরোপ করবে ইরান-ওমান

হরমুজ প্রণালি ছাড়ল আটকে পড়া ১০ থাই জাহাজ

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মোদির ফোনালাপ, কী কথা হলো

নেতানিয়াহু সরকার পরিচালনায় অক্ষম: সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী