হোম > বিশ্ব

শহরে হঠাৎ ভালুকের আনাগোনা, আতঙ্কে বন্ধ হলো প্রায় ১০০ স্কুল

আমার দেশ অনলাইন

জাপানের একটি শহরে হাঠাৎ করে ভালুকের উপস্থিতিতে তৈরি হয়েছে আতঙ্ক। উটসুনোমিয়া শহরে একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে ৯৪টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।

শহরটি জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রায় ৫ লাখ মানুষের বসবাস এখানে। শনিবার শহরের একটি পার্কের কাছে মাঝারি আকারের কালো ভালুক দেখা যায়। এর পরপরই সতর্ক অবস্থানে যায় প্রশাসন।

পরদিন রোববার ভোরে শহরের কেন্দ্রস্থলে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ভালুকটির উপস্থিতি। ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত দুই তরুণের সামনে দিয়ে দ্রুত দৌড়ে যাচ্ছে ভালুকটি।

এরপর রোববার দিনভর ভালুকটি শহরে ঘুরে বেড়ায়। সোমবার ভোর ৪টায় শহরের কেন্দ্র থেকে প্রায় ২ কিলোমিটার দূরে একটি কারখানা এলাকায় আবার দেখা যায়। উটসুনোমিয়া শহরের কর্মকর্তারা বাসিন্দাদের তাদের দরজা ও জানালা বন্ধ রাখতে, ভালুক দেখলে তার কাছে না যেতে এবং নিকটতম ভবনে আশ্রয় নিতে অনুরোধ করছেন।

ভালুকটিকে ধরতে পুলিশ এবং স্থানীয় শিকারি অ্যাসোসিয়েশন যৌথভাবে অভিযান শুরু করেছে। শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

এই বছর জাপানে রেকর্ড ৫০ হাজার ভালুক দেখা যাওয়ার খবর পাওয়া গেছে। যদিও প্রাণীগুলোকে টোকিওর এত কাছে সাধারণত দেখা যায় না। তবে, গত মাসে মহানগর এলাকার একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত ওকুতামায় ভালুকের আক্রমণে একজন রুশ হাইকার আহত হন এবং এর কিছুদিন পরেই উপশহর হাচিওজিতে আরেকটি ভালুকের দেখা মেলে।

গত সপ্তাহে ফুকুশিমা অঞ্চলে এক ভালুক চারজনকে আক্রমণ করে এবং একটি অফিসে ঢুকে একজনকে আহত করার ঘটনাও ঘটেছে। পরে সেটি একটি কারখানায় ঢুকে সেখান থেকে পালিয়ে যায় বলে ধারণা করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে জাপানে ভালুকের আক্রমণের ঘটনা বেড়েছে। সঠিক সংখ্যা জানা না গেলেও, জাপানের মূল হনশু দ্বীপে আনুমানিক ১২ হাজার থেকে ৪২ হাজার এশীয় কালো ভালুক রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএ

ইসরাইলের রাসায়নিক কারখানায় ইরানের পাল্টা হামলা

তেহরানের আকাশে ‘শত্রু’র ড্রোন ভূপাতিত করল ইরান

সব ‘ককরোচ’ একযোগে বেড়িয়ে এলে কী ঘটবে ভারতে

ইসরাইলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু ইরানের

দেশের ভেতরে ক্রমবর্ধমান চাপের মুখে নেতানিয়াহু

চুক্তি না হলে ইরানের জব্দ সম্পদ মুক্ত করা হবে না

ফিলিপাইনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫

উপস্থাপককে ‘অসৎ’ বলে অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প

ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রস্তুতি ইসরাইলের

‘তেল আবিবের আকাশে ইরানি জাতির গর্জন শুনুন'