হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য অপেক্ষা করছে বড় চমক: ইরান

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, তেহরান চলমান যুদ্ধে তার পরিকল্পনা এবং ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা’ অনুযায়ী এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য বড় চমক অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই সঙ্গে দেশের ভেতরে ও বাইরে শত্রুপক্ষকে সমর্থনের অভিযোগে শতাধিক ব্যক্তির সম্পদ জব্দের নির্দেশ দিয়ে কঠোর অবস্থান নিয়েছে দেশটি।

ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের ‘টার্গেট ব্যাংক’ বা লক্ষ্য নির্ধারণ সঠিক নয়। সেতুতে হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে তিনি ‘হাস্যকর’ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, এটি মার্কিন সামরিক ব্যর্থতার ফল, যার মধ্যে তাদের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাও রয়েছে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং ওই শাসনব্যবস্থার জন্য আমাদের বড় চমক রয়েছে। এর জন্য খুব বেশি সময় লাগবে না।’ তিনি আরো বলেন, ‘দক্ষিণ ইরানে তাদের আচরণও ঘটনাপ্রবাহের সময়সূচি আমাদের পক্ষে বদলে দিতে পারে।’

ইরানের এই কর্মকর্তা দাবি করেন, অসম যুদ্ধ কৌশলে শত্রুকে কীভাবে ধীরে ধীরে দুর্বল করা যায়, তা ইরান ভালোভাবে শিখেছে। তার মতে, দ্রুত ও সহজ হামলার কৌশলে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে।

এদিকে তেহরানের প্রসিকিউটর অফিস ‘বিদেশে শত্রুপক্ষকে সমর্থন’ করার অভিযোগে শতাধিক প্রভাবশালী ব্যক্তির সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে।

সূত্র: আল জাজিরা

জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

অনুপ্রবেশ ইস্যুতে নতুন পদক্ষেপের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

দক্ষিণ লেবাননের ৮ শহরে ইসরাইলের বিমান হামলা

ইরান যুদ্ধে ৪২ বিমান হারিয়েছে মার্কিন বাহিনী

হজের কারণে ইরানে হামলা স্থগিত করেছিলেন ট্রাম্প

ট্রাম্প ও পুতিনকে ভিন্ন বার্তা দিল বেইজিং: জাঁকজমক এক, গুরুত্ব আলাদা

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধ ‘মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে’: আইআরজিসি

ইসরাইলের প্রতি আন্তর্জাতিকভাবে নিন্দার ঝড়

ইরান যুদ্ধে উন্মোচিত আমেরিকার প্রতিরক্ষা শিল্পের ঘাটতি

ফ্রান্সের পর এবার ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করল কানাডা