হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের অভিজ্ঞতা তেহরান ভুলে যায়নি, ভবিষ্যতেও ভুলবে না। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষ হওয়ার পর রোববার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি এ কথা বলেন।

পোস্টে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা সহজতর করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন বাঘাই।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের অভিজ্ঞতা আমরা ভুলিনি এবং ভুলবও না। ঠিক যেমন আমরা দ্বিতীয় ও তৃতীয়বার চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় তাদের এবং ইসরাইলের করা জঘন্য অপরাধ ক্ষমা করব না।’ তিনি গত বছরের জুনে এবং এ বছরের ২৮ ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, আলোচনায় ইরানের প্রতিনিধিরা তেহরানের অধিকার ও স্বার্থ রক্ষায় তাদের সব শক্তি, অভিজ্ঞতা ও জ্ঞান ব্যবহার করেছেন। আমাদের বয়োজ্যেষ্ঠ, প্রিয়জন এবং দেশবাসীর গভীর শোক ইরানি জাতির স্বার্থ ও অধিকার রক্ষায় জন্য আমাদের সংকল্পকে আগের চেয়ে আরো বেশি শক্তিশালী করেছে।’

মুখপাত্র বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমি এবং মহৎ ইরানি সভ্যতার প্রতি আমাদের মহান ঐতিহাসিক দায়িত্ব পালনে কোনো কিছুই আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না এবং দাঁড়াতে দেওয়া উচিতও নয়। ইসলামিক প্রজাতন্ত্র ইরান জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে এবং দেশের কল্যাণে কূটনীতিসহ সব উপায় ব্যবহারে দৃঢ়প্রতিজ্ঞ।’

সূত্র: তাসনিম নিউজি এজেন্সি

আরএ

কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম অপসারণের নির্দেশ মার্কিন আদালতের

ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না মার্কিন মিত্ররা, সাড়া দেয়নি কোনো দেশ

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা ইসরাইলের

পাঁচ দিনের সফরে ভারতে মিয়ানমারের প্রেসিডেন্ট

ইউক্রেনের রোবট যোদ্ধাদের কাছে হেরে যাচ্ছে শক্তিধর রাশিয়া

‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ স্বেচ্ছায় দেশ ছাড়তে বললেন অমিত শাহ

অনুপ্রবেশের অভিযোগ, বাংলাদেশকে ২৬৮০ জনের তালিকা দিল ভারত

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য সুখবর

ব্রিটিশ রাজনীতিতে ইসরাইলি লবি নিয়ে বিতর্ক

নেদারল্যান্ডসে মসজিদে হামলা, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ