হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় অভিযান মার্কিন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সিএনএন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, ভেনেজুয়েলায় এই অভিযান যুদ্ধের শামিল এবং আন্তর্জাতিক ও যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনের লঙ্ঘন। খবর সিএনএনের।

তিনি বলেন, ভেনেজুয়েলায় অভিযান এবং প্রেসিডেন্ট মাদুরোকে আটকের বিষয়ে তাকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, ‘একতরফাভাবে একটি সার্বভৌম জাতির ওপর আক্রমণ যুদ্ধের শামিল এবং ফেডারেল ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শাসনব্যবস্থা পরিবর্তনের এই স্পষ্ট প্রচেষ্টা কেবল বিদেশে বসবাসকারীদেরই প্রভাবিত করে না, এটি সরাসরি নিউইয়র্কবাসীর ওপরও প্রভাব ফেলে, যার মধ্যে এই শহরকে নিজের বলে মনে করা ভেনেজুয়েলার হাজার হাজার অভিবাসীও রয়েছেন।’

তিনি আরো বলেন, তার প্রধান লক্ষ্য নিউইয়র্কের সব নাগরিকের পাশাপাশি ভেনেজুয়েলার যে কমিউনিটি আছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এ জন্য তার প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে।

নিউইয়র্ক সিটিতে ভেনেজুয়েলার অনেক অভিবাসী বসবাস করেন, যা গত তিন বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাদের অনেকেই নিউইয়র্কে বসতি স্থাপন করেছেন।

আরএ/এসআই

বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ, ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

চীনের তীব্র সমালোচক ট্রাম্প কেন শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা দিচ্ছেন

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ

হুথির হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, লোহিত সাগরে মিশন বাড়াতে চায় ইতালি

যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

গুগল-অ্যানথ্রপিকসহ ৪ এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা