হোম > বিশ্ব

সৌদির ঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের ‘ফ্লাইং রাডার’ বিমান ধ্বংস করলো ইরান

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ‘ফ্লাইং রাডার’ বিমান ধ্বংস হয়েছে।

এই হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং একাধিক সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি ই–৩ সেন্ট্রি বিমানও রয়েছে, যা আকাশভিত্তিক সতর্কীকরণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়। এ তথ্য জানিয়েছে দ্য ওয়ালস্ট্রিট জার্নাল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বর্তমানে সক্রিয়ভাবে ব্যবহৃত ই–৩ সেন্ট্রি বিমানের সংখ্যা মাত্র ১৬টি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি ই–৩ সেন্ট্রি বিমান তৈরি করতে যুক্তরাষ্ট্রের প্রায় ৩৭০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৫০০ মিলিয়ন ডলার) ব্যয় হয়।

এই বিমান যুদ্ধক্ষেত্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শত শত মাইল দূর থেকে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য বিমান শনাক্ত ও পর্যবেক্ষণ করতে সক্ষম।

সামরিক বিশ্লেষকদের মতে, এসব বিমান কমান্ডারদের যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক চিত্র সরবরাহ করে এবং সেই অনুযায়ী সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করে হুমকি প্রতিহত করার নির্দেশনা দিতে সহায়তা করে।

রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল অ্যামাজনের কার্গো উড়োজাহাজ, নিহত ৫

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি