হোম > বিশ্ব

ফ্ল্যাটকাণ্ডের পর প্রথমবার প্রকাশ্যে টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক

ফ্ল্যাটকাণ্ডের পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে। কিছুদিন আড়ালে থাকার পর অর্থ মন্ত্রণালয়ে তার অফিসে দেখা গেছে।

গত সপ্তাহে ফিন্যান্সিয়াল টাইমসসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যবসায়ী টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছেন। এ তথ্য তিনি গোপন রেখেছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

ডেইলি মেইল প্রতিবেদনে বলা হয়েছে, মিথ্যা কথা বলার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত হতে পারে। ২০২২ সালে তারা তার ফ্ল্যাট নিয়ে তদন্ত করেছিল। তখন তারা জানতে পারে, ফ্ল্যাটটি তিনি অন্য একজনের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। কিন্তু তখন টিউলিপ মিথ্যা বলেন যে, এটি তার বাবা-মা কিনে দিয়েছেন। টিউলিপ তাদের হুমকি দিয়েছিলেন যে, এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে ওই সময় প্রতিবেদনটি প্রকাশ করা হয়নি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রীর ‘মিনিস্ট্রিয়াল কোড’ উপদেষ্টা তদন্ত করবেন যে, টিউলিপ ফ্ল্যাট নিয়ে ডেইলি মেইলের সঙ্গে মিথ্যাচার করেছিলেন কি না।

ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলন: কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির