হোম > বিশ্ব

মাসিক উত্থানের পরও বিশ্ববাজারে স্থির জ্বালানি তেলের দাম

আল-জাজিরা

ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে সর্বশেষ পরিস্থিতি এবং আঞ্চলিক তেল রপ্তানির প্রবণতা পর্যবেক্ষণ করছেন বাজারসংশ্লিষ্টরা। এর মধ্যে বৃহস্পতিবার এশিয়ার বাজারে তেলের দাম মোটামুটি স্থির ছিল। আগের দিনের উত্থানের ধারাও বজায় রয়েছে। একই সঙ্গে সেপ্টেম্বর মাসে দুই প্রধান বেঞ্চমার্কের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোর ৬টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২ সেন্ট বা ০ দশমিক ১ শতাংশ বেড়ে ৯৮ ডলার ১৫ সেন্টে দাঁড়ায়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের তুলনায় ৭ সেন্ট বা ০ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৩৫ সেন্টে নেমে আসে।

এর আগের সেশনে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই বেঞ্চমার্কের দামই প্রায় ১ ডলার করে বেড়েছিল।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ব্রেন্টের দাম প্রায় ১৪ শতাংশ বেড়েছে। জুলাইয়ের পর এটিই ছিল ব্রেন্টের সবচেয়ে শক্তিশালী মাসিক উত্থান। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ।

এএম

পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার তীব্র নিন্দা সুইজারল্যান্ডের

ইসরাইলের সমালোচনা: মসজিদ সভাপতিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের রায়

কেন সেনাবাহিনীর শীর্ষ পদ ২০ শতাংশ কমাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

ইরাকে সামরিক তৎপরতা স্থগিতের ঘোষণা কাতাইব হিজবুল্লাহর

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে ইরান

পারমাণবিক অস্ত্র থেকে বিশ্বকে সরে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ব্রিটিশ ঘাঁটিতে কথিত নাশকতার ঘটনায় ইরানকে জড়ালেন বার্নহ্যাম

হুথিদের কঠোরভাবে মোকাবিলা করবে সৌদি আরব

ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন নেতানিয়াহু