হোম > বিশ্ব

এশিয়ার জলসীমায় ৩ ইরানি ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ছবি: রয়টার্স

মার্কিন সামরিক বাহিনী এশিয়ার জলসীমায় ইরানের পতাকাবাহী অন্তত তিনটি ট্যাংকার আটক করেছে। সেগুলোকে ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার নিকটবর্তী অবস্থান থেকে অন্য পথে সরিয়ে দেওয়া হচ্ছে। বুধবার নৌপরিবহন ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওয়াশিংটন ইরানের সমুদ্রপথে বাণিজ্যের ওপর অবরোধ আরোপ করেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্য উপসাগরের প্রবেশপথে অবস্থিত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ঠেকাতে সেগুলোর ওপর গুলি চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রায় দুই মাস পর এই যুদ্ধবিরতির মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

এই প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের এক-পঞ্চমাংশ ব্যাহত এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। মার্কিন বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে একটি ইরানি পণ্যবাহী জাহাজ ও একটি তেলের ট্যাংকার জব্দ করেছে। ইরান জানিয়েছে, বুধবার হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগর ছাড়ার চেষ্টাকারী দুটি কনটেইনার জাহাজে এবং আরেকটি জাহাজে গুলি চালিয়ে সেগুলো আটক করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর এটিই তাদের প্রথম জাহাজ আটক।

রয়টার্সকে বুধবার দুই মার্কিন ও ভারতীয় নৌপরিবহন সূত্র এবং দুটি পৃথক পশ্চিমা সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক দিনগুলোতে আরও অন্তত তিনটি ইরানি পতাকাবাহী তেলের ট্যাংকারের পথ পরিবর্তন করে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

সূত্র: রয়টার্স

আরএ

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে পাল্টা পদক্ষেপ নিল চীন

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

যৌনাঙ্গ চুরির গুজবে ৬ দেশে ৮০ জনকে হত্যা