হোম > বিশ্ব

গাজায় ইসরাইলের হামলায় নিহত ১৩

আমার দেশ অনলাইন

গাজায় ইসরাইলি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। রোববার গভীর রাতে চালানো হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। এদিকে, যুদ্ধবিরতি বজায় রাখতে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি দলের নেতাদের সঙ্গে নতুন দফা আলোচনা শুরু করেছে মিশর।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এই হামলাগুলো দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নিকটবর্তী আল-মাওয়াসি এলাকা, গাজা সিটি এবং দেইর আল-বালাহতে চালানো হয়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে ২০২৫ সালের অক্টোবর থেকে বড় ধরনের লড়াই স্থগিত রয়েছে। কিন্তু ইসরাইলি সেনা প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি বোমাবর্ষণের পর গাজা পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র-সমর্থিত পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে কোনো চুক্তি হয়নি। হামাস জানিয়েছে, যেকোনো অগ্রগতির জন্য গাজায় ইসরাইলি হামলা বন্ধ করা অপরিহার্য।

গত অক্টোবরে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ৯৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৯০০ জনেরও বেশি আহত হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

ইরানে ইসরাইলের হামলায় জটিলতায় ট্রাম্প

পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ২৭ সন্ত্রাসী নিহত

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৩ জন নিহত

আমেরিকা ও ইসরাইলকে পুড়িয়ে ছারখার করতে চায় ইরান

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ১০ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার

ইসরাইল-ইরান সংঘাত শান্তি চুক্তিতে প্রভাব ফেলবে না: ট্রাম্প

ফের গাজায় প্রবেশের সব পথ বন্ধ করল ইসরাইল

কিম জং উনের সঙ্গে দেখা করতে উত্তর কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট

ইরানে হামলার নেতৃত্ব দিচ্ছেন ইসরাইলের সেনাপ্রধান