হোম > বিশ্ব

সিরিয়ার দখল করা ভূখণ্ড ছাড়বে না ইসরাইল: নেতানিয়াহু

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দক্ষিণ সিরিয়ার দখলকৃত অঞ্চল থেকে তার দেশের সেনাবাহিনী প্রত্যাহার করা হবে না। রোববার এক সম্মেলনে নেতানিয়াহু বলেন, ২০২৪ সালের ৮ ডিসেম্বর সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর ইসরাইলের দখলকৃত এলাকাগুলো ছাড়বে না ইসরাইলি বাহিনী। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

জাবাল আল-শেখ (মাউন্ট হারমন) এবং ইসরাইল অধিকৃত গোলান মালভূমি সংলগ্ন বাফার জোনের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ইসরাইল এই এলাকাগুলো সংরক্ষণ করতে চায়।

তিনি বলেন, দক্ষিণ সিরিয়ায় সামরিকীকরণের বিষয়ে দামেস্ক প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছে ইসরাইল।

গত বছরের ৮ ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ওপর ইসরাইলি সামরিক আক্রমণ তীব্রতর হয়েছে। ইসরাইল সরকার সিরিয়ার গোলান মালভূমিতে তাদের দখলদারিত্ব সম্প্রসারণ করে।

ইসরাইলি বাহিনী গোলান মালভূমির কাছে বাফার জোনে প্রবেশ করে এবং দখলদারিত্বকে আরো এগিয়ে নিয়ে দামেস্কের ২৫ কিলোমিটার মধ্যে অগ্রসর হয়।

ইসরাইল ১৯৬৭ সাল থেকে সিরিয়ার গোলান মালভূমি দখল করে আছে। ১৯৭৪ সালে ইসরাইল ও সিরিয়ার মধ্যে একটি বিচ্ছিন্নতা চুক্তির মাধ্যমে বাফার এবং নিরস্ত্রীকরণ অঞ্চলের সীমানা নির্ধারণ করা হয়।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এরআগে বলেছিলেন, সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরাইল সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তাদের সঙ্গে কোনো চুক্তি হবে না।

আরএ

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল