হোম > বিশ্ব

ইরাকের মরুপ্রান্তরে ইসরাইলের গোপন ঘাঁটি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

আমার দেশ অনলাইন

ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল

ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য ইরাকের মরুপ্রান্তরে গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছে ইসরাইল। শনিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয় এমন তথ্য। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসনের ঠিক আগে এই ঘাঁটি নির্মাণ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে ওয়াশিংটন।

এই ঘাঁটি ইসরাইলি বিশেষ বাহিনী এবং বিমান বাহিনীর রসদ সরবরাহ কেন্দ্র হিসেবে কাজ করত। সেখানে ভূপাতিত ইসরাইলি পাইলটদের উদ্ধারের জন্য অনুসন্ধান ও উদ্ধারকারী দলও মোতায়েন ছিল।

প্রতিবেদনে বলা হয়, মার্চের শুরুতে একজন স্থানীয় মেষপালক প্রত্যন্ত অঞ্চলে সন্দেহজনক হেলিকপ্টারের আনাগোনা সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করে। বিষয়টি তদন্তের জন্য সেখানে ইরাকি সেনা পাঠানো হয়। কিন্তু ইসরাইলি বাহিনী তাদের ওপর বিমান হামলা চালায় এবং সেনারা পিছু হটতে বাধ্য হয়। এর ফলে সার্বভৌম ইরাকি ভূখণ্ডে তেল আবিবের গোপন অভিযানের বিষয়টি প্রকাশিত হয়নি।

মার্চের শেষের দিকে জাতিসংঘে দায়ের করা একটি অভিযোগের উদ্ধৃতি দিয়েছে জার্নাল। ইরাকের অভিযোগ, এই হামলায় বিদেশি বাহিনী জড়িত ছিল। দায় যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছিল দেশটি। ওয়াল স্ট্রিট জার্নাল বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা ছিল না।

সূত্র: প্রেস টিভি

আরএ

সৌদি আরামকোর মুনাফা ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত বেড়ে ১২

নির্বাচনে পরাজয়ের ধাক্কা কতটা সামলাতে পারবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

মালিতে ভয়াবহ হামলা : নিহতের সংখ্যা কয়েক ডজন

শপথ নিয়েই বিনা মূল্যে বিদ্যুৎ ও নারী নিরাপত্তার ঘোষণা বিজয়ের

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে রুবিওর বৈঠক

‘আমি ফেরেশতা নই, সাধারণ মানুষ’

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩ লাখ ৫২ হাজার সেনা নিহত

স্টারমারকে কেউ চ্যালেঞ্জ না করলে আমিই করব: ব্রিটিশ এমপি

যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে কী আছে