হোম > বিশ্ব

যুদ্ধ বন্ধে হিজবুল্লাহর সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি ইসরাইলের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে ইসরাইল, কিন্তু হিজবুল্লাহকে এই আলোচনায় অন্তর্ভুক্ত করা হবে না। শুক্রবার এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত মাইকেল লেটার।

মাইকেল লেটার বলেছেন, ‘হিজবুল্লাহ ইসরাইলে হামলা অব্যাহত রেখেছে এবং এই সংগঠন দুই দেশের মধ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা।’

প্রতিবেদন অনুসারে, বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরাইলের রাষ্ট্রদূতদের মধ্যে একটি টেলিফোন আলাপও অনুষ্ঠিত হয়।

লেবাননের রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এক বিবৃতি অনুসারে, মার্কিন মধ্যস্থতায় মঙ্গলবার ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান উত্তেজনা এবং একটি সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করা হবে।

সূত্র: বিবিসি বাংলা

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে বিপদে ফেলতে পারে কানাডা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কম নজিরবিহীন

ইউক্রেনকে নিজস্ব অস্ত্র তৈরিতে সহায়তা দিচ্ছে ব্রিটেন

সমুদ্রের তাপমাত্রায় নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন

হরমুজ খুলে দিতে ইরানের প্রতি পাকিস্তান সেনাপ্রধানের আহ্বান

ভারতের রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের আহ্বান ককরোচ নেতার

স্থিতিশীল তেলের বাজার

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র