হোম > বিশ্ব

ওমানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি মার্কিন অর্থমন্ত্রীর

আমার দেশ অনলাইন

মার্কিন অর্থমন্ত্রী সতর্ক করে বলেছেন, গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালিতে টোলের ব্যবস্থা চালু করতে ইরানকে সাহায্য করলে ওমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এই হুমকি দেন।

বেসেন্ট সতর্ক করে বলেন, ‘বিশেষ করে ওমানের জানা উচিত, মার্কিন অর্থ বিভাগ প্রণালিটিতে টোল ব্যবস্থা চালু করায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত যেকোনো পক্ষকে কঠোরভাবে লক্ষ্যবস্তু করবে। এ কাজে ইচ্ছুক যেকোনো অংশীদারকে শাস্তি দেওয়া হবে।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে টোলের ব্যবস্থা আরোপের কোনো প্রচেষ্টা সহ্য করবে না।

বেসেন্ট পরে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বলেন, তিনি বৃহস্পতিবার সকালে ওমানের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। এই গুরুত্বপূর্ণ জলপথে টোল আরোপে ওমানের কোনো পরিকল্পনা নেই বলে রাষ্ট্রদূত তাকে আশ্বস্ত করেছেন।

সূত্র: গালফ নিউজ

আরএ

বন্যায় ভেসে আসা লাশ সংরক্ষণ ও শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চাপ, ইইউর দিকে ঝুঁকছে আইসল্যান্ড

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালের ভয়াবহ বন্যার আগাম পূর্বাভাস দেওয়া কঠিন ছিল

নেপালের বন্যায় নিখোঁজ বিদেশির সংখ্যা বেড়ে ৫৭৫

স্কুলে হামলার কথা ‘ভুলবে না, ক্ষমাও করবে না’ ইরান: আরাগচি

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

এক মাসে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছে জাপান, কারণ কী

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা, জানাল সৌদি আরব