হোম > বিশ্ব

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে ট্রাম্পকে সহায়তার প্রস্তাব পুতিনের

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ইরানের সাথে চলমান দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষ করে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটনকে সহায়তা করতে চায় মস্কো।

বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে প্রায় দেড় ঘণ্টা কথা হয়। সেখানেই পুতিন এমন আগ্রহ প্রকাশ করেন বলে নিশ্চিত করেছেন ট্রাম্প।

ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি (পুতিন) সহায়তা করতে চান। কিন্তু আমি বলেছি—আমাকে সহায়তা করার আগে আপনার নিজের যুদ্ধ (ইউক্রেন সংঘাত) শেষ করতে হবে।”

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “পুতিন আমাকে বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে চলা প্রক্রিয়ায় তিনি যুক্ত হতে চান। এ বিষয়ে তিনি আমাদের সহায়তা করতে পারেন।”

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে তাঁর টেলিফোন আলাপ ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে এবং ইউক্রেন সংঘাতের একটি সমাধান দ্রুতই আসতে পারে।

তথ্যসূত্র: সিএনএন

কলকাতার হাসপাতাল ও পর্যটন ব্যবসায় ধস

ট্রাম্পের শেষ দুবছর কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, জানা যাবে আজ

‘যে মসজিদের পাশে বড় হয়েছি, সেখান থেকেই উচ্ছেদ হতে হয়েছে’

মহাকাশে আয়না বসিয়ে রাতেও রোদ বিক্রির পরিকল্পনা

আলাস্কার সিনেট নির্বাচনকে ‘জালিয়াতি’ বললেন ট্রাম্প

প্রতি বছর ইসরাইলকে দেওয়া ৪০০ কোটি ডলার সহায়তা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান

জামায়াত ও ভারতের বৈঠক নিয়ে রাশেদ খানের অভিযোগ প্রসঙ্গে যা বললেন জয়সোয়াল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কেন শত শত কোটি ডলার ঢালছেন ধনকুবের ও ব্যবসায়ীরা

যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের প্রতীক কেন গাধা ও হাতি