হোম > বিশ্ব

ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা, হরমুজে নৌযান চলাচল স্থবির

আমার দেশ অনলাইন

ছবি: রয়টার্স

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার জেরে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। জাহাজ ট্র্যাকিং ডেটার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, বড় আকারের জাহাজগুলোর মধ্যে কেবল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত একটি সুপারট্যাংকার এবং একটি ইরানি পতাকাবাহী কনটেইনার জাহাজকে উপসাগর থেকে বেরিয়ে যেতে দেখা গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, বুধবার প্রায় ১৪টি পণ্যবাহী জাহাজ উভয় দিকে প্রণালিটি অতিক্রম করে। গত ১৬ জুন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে এই সংখ্যা সর্বনিম্ন।

দুই দেশ অন্তর্বর্তীকালীন চুক্তিতে সম্মত হওয়ার পর থেকে তিন সপ্তাহে গড়ে ৩৪টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে।

এদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই দিনে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৮ জন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের বিভিন্ন স্থানে ৯০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলোতে এবং কাস্পিয়ান সাগরের তীরে উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশে বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: আলজাজিরা

আরএ

পাকিস্তানের কারাগারে বন্দি ১ লাখ ১০ হাজার ৫১৩ জন

পাকিস্তানে পিটিআইয়ের লংমার্চ ও দাবির প্রতি আইনজীবীদের সমর্থন

উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ৭ সন্ত্রাসী নিহত

সন্দেহের বশে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

চাপের মুখে ইমরান ইস্যুতে কোনো দাবি মানবে না পাকিস্তান সরকার

তৃতীয় স্থানে থাকা প্রার্থীর সমর্থন পেলেন বলসোনারো

গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগে ও পরের কিছু চিত্র

৩০ রুপির লোভে ৮৫ হাজার রুপি জরিমানা

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র