হোম > বিশ্ব

ইরান যুদ্ধে যোগ দিতে প্রস্তুত হুথি বিদ্রোহীরা: দাবি ইরানি গণমাধ্যমের

আমার দেশ অনলাইন

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে সরাসরি যোগ দিতে প্রস্তুত বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম। সংস্থাটি এক 'অবহিত সূত্রের' বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ (যা হুথি নামে পরিচিত) বিদ্রোহীরা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রের দাবি অনুযায়ী, এই প্রণালির নিয়ন্ত্রণ নেওয়া বিদ্রোহীদের জন্য একটি 'সহজ কাজ' হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে লোহিত সাগরে শত শত ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে হুথিরা। এর ফলে ওই অঞ্চলে জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোতেও আক্রমণ চালিয়েছে, যা বিশ্ব বাণিজ্যের প্রবাহকে বাধাগ্রস্ত করেছে। বিদ্রোহীদের প্রতিহত করার আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত এই হামলা থামানো সম্ভব হয়নি। বর্তমানে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নৌবাহিনী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা (এসকর্ট) দিয়ে নিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, হুথিরা যদি সত্যিই বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ নেয়, তবে তা পশ্চিমা দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক বিকল্পগুলোকে আরও সীমিত করে ফেলবে। এই প্রণালিটি ভূমধ্যসাগর ও আরব সাগরের মধ্যবর্তী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থল, যা ইউরোপের সাথে আফ্রিকা ও এশিয়ার জলপথকে যুক্ত করে।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল