হোম > বিশ্ব

৭০তম বারের হামলার ঘোষণা আইআরজিসির

আমার দেশ অনলাইন

আইআরজিসি মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসির) জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল এবং এর বাইরে মার্কিন ও ইসরাইলি স্বার্থের ওপর চালানো ৭০তম বারের প্রতিশোধমূলক হামলায় ৫৫টিরও বেশি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রেস টিভিতে প্রকাশিত একটি বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, সর্বশেষ এই হামলার ফলে লক্ষ্যবস্তু করা এলাকাগুলোতে বিকট বিস্ফোরণ, আগুনের কুণ্ডলী এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

এদিকে শনিবার ভোরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এ হামলাগুলো প্রতিহত করতে সৌদি আরব, কুয়েত এবং ইসরাইলসহ অঞ্চলের বেশ কয়েকটি দেশ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কথা জানিয়েছে।

এছাড়াও ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যৌথ মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান অন্তত দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও জানা গেছে।

সূত্র: আল জাজিরা

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

রোহিঙ্গা গণহত্যার রায় ১৯ নভেম্বর, ন্যায়বিচার পাওয়ার আশা বাংলাদেশের

প্যারাগুয়েতে প্রেসিডেন্টের পদত্যাগ, পদত্যাগপত্র নিচ্ছে না পার্লামেন্ট

হরমুজে ভারত, চীন, কাতার ও ইরাককে কেন ছাড় দিচ্ছে ইরান

পিট হেগসেথ ও মার্কো রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ

ফ্রান্সজুড়ে রাজপথে সাড়ে পাঁচ লাখ মানুষ, বাজেট নিয়ে চাপে ম্যাক্রোঁ সরকার

মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া

বিল ক্লিনটনের প্রশংসা পাওয়ার ১৯ বছর পর রেকর্ড গড়লেন সেই তরুণ