হোম > বিশ্ব

নিজ আকাশসীমার কাছে অজ্ঞাত ড্রোন ভূপাতিত করলো তুরস্ক

আতিকুর রহমান নগরী

কৃষ্ণ সাগরের উপর দিয়ে তুরস্কের আকাশসীমার দিকে আসা একটি অজ্ঞাত চালকবিহীন বিমান (ইউএভি) ভূপাতিত করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানায়, সন্দেহজনক আকাশযানটি সনাক্ত হওয়ার পর ন্যাটো-নিযুক্ত এবং জাতীয়ভাবে নিয়ন্ত্রিত এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্ক মিশনে পাঠানো হয়। পরে নিশ্চিত হওয়া যায় যে এটি একটি নিয়ন্ত্রণহীন ইউএভি। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ড্রোনটিকে আবাসিক এলাকা থেকে দূরে একটি নিরাপদ অঞ্চলে গুলি করে ভূপাতিত করা হয়।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন কৃষ্ণ সাগর অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। তুরস্ক আগেই সতর্ক করে দিয়েছে যে ইউক্রেন যুদ্ধ যেন বাণিজ্যিক নৌচলাচল ও আঞ্চলিক বাণিজ্যে ছড়িয়ে না পড়ে।

আঙ্কারা সাম্প্রতিক সময়ে জাহাজ চলাচল ও জ্বালানি অবকাঠামো রক্ষায় সীমিত নিরাপত্তা ব্যবস্থার প্রস্তাব দিয়েছে। এ ক্ষেত্রে ২০২২ সালের জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া শস্য চুক্তির উদাহরণ টানা হয়েছে, যা সংঘাতের মধ্যেও কৃষ্ণ সাগরে নিরাপদ নৌপথ নিশ্চিত করেছিল।

শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, “যদি একটি ব্যাপক যুদ্ধবিরতি ও শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব না হয়, তাহলে অন্তত দুটি ক্ষেত্রে সীমিত চুক্তি দরকার—জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধ রাখা এবং কৃষ্ণ সাগরে বাণিজ্যিক নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।”

৯ হাজার ৫৮৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি

ইরানের পারমাণবিক স্থাপনায় সত্যি কি আবারও হামলা চালাবেন ট্রাম্প

ওয়াশিংটন বা তেল আবিব নয়, স্পেন পরিচালিত হয় মাদ্রিদ থেকে: সানচেজ

আধুনিক উন্নয়ন ও পরিবর্তনের পথে বাধা নয় ইসলাম: মাহাথির মোহাম্মদ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত ২০

ফিলিস্তিনি নাগরিকদের আনুগত্যের পরীক্ষা নিচ্ছে ইসরাইল

স্বাধীনতা ও গণতন্ত্রের মৌলিক নীতির সঙ্গে আপস করা যাবে না: আনোয়ার ইব্রাহিম

শরণার্থীর ঢল, স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা

কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, আহত ১৫