হোম > বিশ্ব

তুরস্কে তদন্তের মুখে গুগল

আন্তর্জাতিক ডেস্ক

প্লে স্টোরে নিজেদের পেমেন্ট সিস্টেম ব্যবহারে বাধ্য করা ও বিকল্প পদ্ধতি গোপন রাখার অভিযোগে গুগলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তুরস্কের প্রতিযোগিতা কর্তৃপক্ষ।

শুক্রবার তুরস্কভিত্তিক গণমাধ্যমহুররিয়াত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

তুরস্কের প্রতিযোগিতা কর্তৃপক্ষ জানায়, গুগল তাদের Google Play Billing (GPB) ব্যবস্থাকে বাধ্যতামূলক করে অ্যাপ ডেভেলপারদের প্রতিযোগিতার সুযোগ থেকে বঞ্চিত করছে। সেই সঙ্গে ব্যবহারকারীদের বিকল্প পেমেন্ট চ্যানেল সম্পর্কে অবহিত করাও নিষিদ্ধ করা হয়েছে, যা দেশটির প্রতিযোগিতা সুরক্ষা আইন নং ৪০৫৪-এর লঙ্ঘন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ নিয়ে আগেই “মোবাইল ইকোসিস্টেমস ইন্ডাস্ট্রি রিভিউ” নামে একটি প্রাথমিক তদন্ত হয়েছিল, যেখানে এসব সীমাবদ্ধতার প্রমাণ মেলে। পরে আনুষ্ঠানিকভাবে গুগলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়।

তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, তদন্ত শুরুর অর্থ এই নয় যে গুগল ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছে বা জরিমানা হয়েছে। তদন্ত শেষে আইন লঙ্ঘনের প্রমাণ মিললে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, প্রতিযোগিতা নীতিতে গুগল এর আগেও ইউরোপসহ বিভিন্ন দেশে তদন্ত ও জরিমানার মুখোমুখি হয়েছে। তুরস্কের এই পদক্ষেপ প্রযুক্তি জায়ান্টটির জন্য নতুন চাপ তৈরি করতে পারে।

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে