হোম > বিশ্ব

আলোচনার জন্য নতুন যে শর্ত দিল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র যদি উস্কানিমূলক কর্মকাণ্ড এবং হুমকি দেওয়া বন্ধ করে, তাহলে তাদের সঙ্গে আলোচনায় বসবে ইরান। অফিশিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

পোস্টে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র যদি তাদের সম্প্রসারণবাদী দৃষ্টিভঙ্গি, হুমকিজাতীয় বক্তব্য এবং উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে, তাহলে ইরান আলোচনা চালিয়ে নিতে প্রস্তুত।’

এতে আরো বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। তার এই বক্তব্য সামরিক প্রস্তুতির পাশাপাশি আলোচনার আগ্রহকেই তুলে ধরে।

শুক্রবার তুরস্ক সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন তিনি।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরান এ যুদ্ধ শুরু করেনি এবং যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা শুরু করে— তাহলে তা মোকাবিলার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত।'

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে