হোম > বিশ্ব

ভারতে ভবন ধসে নিহত ৪

আমার দেশ অনলাইন

ভারতের দিল্লিতে একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিহত হয়েছেন চারজন। আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান চলছে।

সাইদুল আজাব এলাকার ওয়েস্টার্ন মার্গের ভবনটি শনিবার সন্ধ্যায় ধসে পড়ে। ভবনটিতে একটি কোচিং ইনস্টিটিউট, ক্যাফে ও অফিস ছিল। দুর্ঘটনার সময় ওপরতলায় নির্মাণকাজ চলছিল বলে জানা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এর ধ্বংসাবশেষ পাশের একটি টিনের ছাউনি দেওয়া ক্যান্টিনের ওপর পড়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরএ

খসড়া প্রস্তাবে ১২০০ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

লেবাননের বোফোর্ট দুর্গ দখল করল ইসরাইল

জাপান কি সত্যিই ‘নতুন সামরিকবাদ’ অনুসরণ করছে

শত্রুদের সাহায্য করার দায়ে ৭৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ ইরানের

লেবাননের প্রতি মিশরের সংহতি, ইসরাইলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি

‘পোড়ামাটি নীত’ ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করবে না: লেবাননের প্রধানমন্ত্রী

ঘর থেকে শস্যক্ষেত, ইঁদুরের তাণ্ডবে অতিষ্ঠ অস্ট্রেলিয়াবাসী

চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিল জাপান

ভেনেজুয়েলায় নতুন নির্বাচনের দাবি বিরোধীদলীয় নেতার