হোম > বিশ্ব

শান্তি আলোচনা সঠিক পথে এগোচ্ছে: পাকিস্তানি প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় মধ্যস্থ্যতা করছে পাকিস্তান। চীন সফররত পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, বিশ্ব একটি সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, ‘শান্তি আলোচনা সঠিক পথে এগোচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় চীনের সমর্থনের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই।’

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে ‘আজই’ একটি চুক্তি হতে পারে। তিনি আরো বলেন, আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইসরাইলের রয়েছে।

নয়াদিল্লিতে রুবিও বলেন, ‘গত রাতে কিংবা আজ কোনো অগ্রগতির খবর আসতে পারে বলে আমরা ভেবেছিলাম। তবে এ নিয়ে এখনই বেশি কিছু বলা ঠিক হবে না।’

এদিকে, ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করতে যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চুক্তি চূড়ান্ত, প্রত্যয়িত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে।

সূত্র: আলজাজিরা

আরএ

হেগসেথকে বরখাস্ত করতে ট্রাম্পের প্রতি রিপাবলিকান সিনেটরের আহ্বান

ইরানের জ্বালানি স্থাপনায় ফের হামলার হুমকি ইসরাইলের

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ