হোম > বিশ্ব

ইরান যুদ্ধের প্রভাব: বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের স্পিরিট এয়ারলাইনস

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বন্ধ হয়ে যাচ্ছে স্বল্প বাজেটের মার্কিন বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইনস। সংকটগ্রস্ত এই স্বল্প বাজেটের বিমান সংস্থাটিকে উদ্ধারের জন্য হোয়াইট হাউসের একটি প্রস্তাব ব্যর্থ হওয়ার পর তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় সংস্থাটি।

শনিবার ভোরে এক বিবৃতিতে স্পিরিট এয়ারলাইনস জানিয়েছে, সম্প্রতি তেলের মূল্যবৃদ্ধি এবং অন্যান্য চাপ তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে ‘উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে’।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বজুড়ে তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি জ্বালানি সংকট দেখা দিয়েছে। ইরান যুদ্ধের কারণে জেট ফুয়েলের দাম আকাশছোঁয়া হওয়ায় দুই বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো এয়ারলাইনটি দেউলিয়া হয়ে যায়।

বিবৃতিতে বলা হয়, ‘কোম্পানির জন্য কোনো অতিরিক্ত তহবিল না থাকায় স্পিরিটের এই কার্যক্রম গুটিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।’

এতে আরো বলা হয়, তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং স্পিরিটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিমান সংস্থাটি টিকিয়ে রাখতে ট্রাম্প প্রশাসন ৫০০ মিলিয়ন ডলারের একটি উদ্ধার পরিকল্পনা প্রস্তাব করেছিল, যা স্বল্প বাজেটের এই বিমান সংস্থায় সরকারের একটি বড় মালিকানার অংশ এনে দিত। তবে এই প্রস্তাব সমালোচনার মুখে পড়ে।

সূত্র: বার্তা সংস্থা এপি

আরএ

হরমুজ প্রণালিতে নৌ অবরোধ অত্যন্ত লাভজনক ব্যবসা: ট্রাম্প

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

তামিল রাজনীতিতে নতুন ইতিহাস গড়ার পথে সুপারস্টার বিজয়

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

মার্কিন প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতা উন্মোচন করেছে ইরান যুদ্ধ

জ্বালানি তেলের দাম ট্রাম্পকে হারতে বাধ্য করবে: ডেভিড সেডনি

আমিরাতকে ‘চূর্ণবিচূর্ণের’ পরিকল্পনা করছে ইরান

ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান