হোম > বিশ্ব

স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির সঙ্গে ধাক্কা, নিহত ১৩

আতিকুর রহমান, চবি

ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাই উপকূলে দেশটির নৌবাহিনীর একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ফেরিকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাণ গেছে ১৩ জনের। আহত হয়েছেন শতাধিক মানুষ।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, নিহতদের মধ্যে নৌবাহিনীর তিন সদস্য রয়েছেন। দুর্ঘটনাকবলিত স্পিডবোটটির ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি মালিকানাধীন ফেরিটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এলিফ্যান্টা গুহার দিকে যাওয়ার সময় তার সঙ্গে স্পিডবোটের ধাক্কা লাগে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে শোক প্রকাশ করে বলেছেন, মুম্বাইয়ে নৌকাডুবির ঘটনা দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

ভারতে ধর্মান্তরবিরোধী কঠোর আইনের ঘোষণা দিলেন শুভেন্দু

বেইজিংয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত, আহত ১৩

লেবানন-ইসরাইল চুক্তিকে স্বাগত জানাল জার্মানি

বহু ধর্মীয় জাতির সুরক্ষা নিশ্চিত করবেন ব্রিটিশ রাজা চার্লস

বাহরাইনে ইরানের ড্রোন হামলার অভিযোগ

চীনের আইনসভা থেকে ৬ জেনারেল বরখাস্ত

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ছোট বিমান বিধ্বস্ত

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ দেখাতে চাইছে ইরান ও যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে

বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক