হোম > বিশ্ব

‘আলোচনার কৌশল নিয়ে ঐক্যবদ্ধ ইরানি কর্মকর্তারা’

আমার দেশ অনলাইন

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কৌশল নিয়ে সব জ্যেষ্ঠ কর্মকর্তা ঐক্যবদ্ধ। আলোচিত প্রস্তাব বা চুক্তির খসড়া নিয়ে মতপার্থক্যের সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি এ কথা জানিয়েছে।

ইরানের শুল্ক প্রশাসন পরিদর্শনের সময় আরেফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরান একটি সুস্পষ্ট ও সমন্বিত পন্থা অনুসরণ করেছে।

তিনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের আলোচনায় একটি নির্দিষ্ট কৌশল ছিল এবং এ বিষয়ে সব কর্মকর্তাদের মধ্যে সমন্বয় রয়েছে। তিনি আরো বলেন, আলোচনার খসড়া ও প্রস্তাব নিয়ে কর্মকর্তাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই।

আরেফ আরো উল্লেখ করেন, বর্তমান যুদ্ধ এবং গত বছর ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাত থেকে ইরান সংকট ব্যবস্থাপনার ক্ষেত্রে মূল্যবান শিক্ষা লাভ করেছে।

সূত্র: ডন

আরএ

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইউরোপের অভিবাসন নীতির কড়া সমালোচনা মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

ভারতে নতুন করে আলোচনায় ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান

কেন লাখ লাখ টন বালু আমদানি করে মরুভূমির দেশ সৌদি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

ফ্রান্সে সরকারি সফরে ৬ সন্তানকে সঙ্গে নিলেন হেগসেথ

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায়ও কেলেঙ্কারি, ক্ষোভে ফুঁসছে তরুণ প্রজন্ম

কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না, ভবিষ্যতেও হবে না: পাকিস্তান

নিজের বিয়ের দিনে ইসরাইলি হামলায় নিহত হলেন ফিলিস্তিনি তরুণ

২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না দিলে আমেরিকার সঙ্গে চুক্তি নয়