হোম > বিশ্ব

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা বাহরাইনের

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে বাহরাইন। শনিবার ভোরে বাহরাইন ও কুয়েতের ভূখণ্ড লক্ষ্য করে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। একে বাহরাইনের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছে দেশটি।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে। বাহরাইন ও কুয়েতের সশস্ত্র বাহিনীর সতর্কতার প্রশংসা করা হয় বিবৃতিতে।

ইরানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৮১৭ (২০২৬) নম্বর প্রস্তাব লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে বাহরাইন। এই প্রস্তাবে ইরানের হামলা এবং হরমুজ প্রণালি বন্ধ করা বা আন্তর্জাতিক নৌচলাচল ব্যাহত করার যেকোনো প্রচেষ্টার নিন্দা জানানো হয়েছিল।

বাহরাইন ইরানকে অবিলম্বে এই অযৌক্তিক হামলা বন্ধ করতে, কোনো বিধিনিষেধ ছাড়াই হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে খুলে দিতে, নৌ-মাইনের অবস্থান প্রকাশ করতে এবং ২০ হাজারের বেশি আটকে পড়া নাবিককে নিরাপদে অঞ্চলটি ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে।

এতে আরো বলা হয়, ‘বাহরাইনের ধৈর্য দুর্বলতার ইঙ্গিত নয় এবং এর সার্বভৌমত্ব রক্ষা করা একটি অলঙ্ঘনীয় সীমা।’ দেশের নিরাপত্তা রক্ষায় সব আইনানুগ ব্যবস্থা গ্রহণের অঙ্গীকারও করা হয় বিবৃতিতে।

সূত্র: আলজাজিরা

আরএ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস

আসামে চরম দুর্দশায় উচ্ছেদের শিকার হাজারো বাঙালি মুসলিম

ওয়াশিংটন সম্মেলনের আগে এআই নিয়ে সংলাপে বসবে যুক্তরাষ্ট্র-চীন

রাশিয়ার নির্বাচনে পুতিনের দল পেল রেকর্ড আসন, আরো শক্ত হলো ক্ষমতার নিয়ন্ত্রণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি

হুথিদের থেকে কয়েকটি স্থান পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

সিঙ্গাপুরে বই পড়লে অর্থ দিচ্ছে সরকার, পাঠাভ্যাসে উৎসাহিত করার উদ্যোগ

পারিবারিক নির্যাতনের শিকার গর্ভবতী নারীর সংখ্যা বাড়ছে

তীব্র মানসিক অসুস্থতায় আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি বেশি