হোম > বিশ্ব

ইসরাইলি হামলায় হুথি সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে, ইসরাইলি হামলায় তাদের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আবদ আল-করিম আল-ঘামারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার একথা জানায় হুথি বিদ্রোহীরা। ঘামারির সঙ্গে তার কয়েকজন সহকর্মী এবং ১৩ বছর বয়সী ছেলে হুসেনও নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

হুথিদের ঘোষণার কিছুক্ষণ পরেই, ইসরাইল আল-ঘামারিকে হত্যার দায় স্বীকার করে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এ কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগস্টের শেষের দিকে সানায় ইসরাইলি বিমান হামলায় আহত ঘামারি ‘ক্ষতের কারণে মারা গেছেন’।

হুথিরা এক বিবৃতিতে জানায়, ‘ইসরাইলের সঙ্গে তাদের লড়াই এখনো শেষ হয়নি। ইসরাইল তাদের অপরাধের জন্য শাস্তি পাবে।’

গত আগস্টে ইসরাইল জানিয়েছিল, ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলায় আল-ঘামারিসহ গোষ্ঠীর জ্যেষ্ঠ ব্যক্তিত্বদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি ওই হামলায় ইয়েমেনের হুথি-শাসিত সরকারের প্রধানমন্ত্রী এবং আরো বেশ কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইল যুদ্ধ শুরু করার পর থেকে, হুথিরা ইসরিইলের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করতেই হামলা চালানো হয় বলে দাবি করে হুথি বিদ্রোহীরা।

আরএ

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান