হোম > বিশ্ব

ইসরাইলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। ইরানের স্থানীয় সময় মঙ্গলবার ভোর চারটায় তিনি একথা জানান বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে আল জাজিরা।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি আরো বলেন, ‘ইসরাইল যদি তার অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে ইরানও পাল্টা হামলা বন্ধ করবে।’

এরআগে সোমবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্র্রী আব্বাস আরাগচি।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইরানের ওপর মার্কিন হামলাকে একেবারেই বিনা উস্কানিতে আগ্রাসনের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, এ হামলা ‘অযৌক্তিক’। রাশিয়া ইরানি জনগণের পাশে আছে এবং তাদের সহায়তা করতে প্রস্তুত।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরাইল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

তিনি আরও জানান, প্রথম ১২ ঘণ্টা ইরান যুদ্ধবিরতি পালন করবে এবং পরবর্তী ১২ ঘণ্টা তা অনুসরণ করবে ইসরাইল।

২৪ ঘণ্টা পূর্ণ হলে এই ১২ দিনের যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে ‘সমাপ্ত’ ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন ট্রাম্প।

তিনি এই সংঘাতকে ‘১২ দিনের যুদ্ধ’ বলে আখ্যা দেন এবং লেখেন, ‘এটি এমন একটি যুদ্ধ যা বছরের পর বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি—আর কখনো হবে না।’

যদিও ট্রাম্পের ঘোষণায় উত্তেজনা প্রশমনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে এখনও পর্যন্ত ইসরাইল বা ইরান, কোনো পক্ষই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

আরএ

সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত

ফ্রান্সে বিক্ষোভের আগুন, মাঠে ৭০ হাজার পুলিশ

ইসরাইলি নির্বাচনে রাজনৈতিক অচলাবস্থা ও নতুন নির্বাচনের শঙ্কার পূর্বাভাস

কলকাতা বিমানবন্দরে পরপর দুদিন বোমাতঙ্ক

সৌদির দুই শহরে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

দিল্লির জামিয়া মিল্লিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তারক্ষী ব্যাপক সংঘর্ষ, ‘ফ্রি কাশ্মীর’ ও ‘ফ্রি শারজিল ইমাম’ স্লোগান

মাঝআকাশে দুই বিমানের সংঘর্ষ, এরপর যা হলো

বিষাক্ত ধোঁয়া নিয়ন্ত্রণের দাবিতে ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

স্পেনে আত্মপরিচয় খুঁজে পাচ্ছেন মুসলিমরা

শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে ভারতের পুলিশ