হোম > বিশ্ব

পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা ভালোভাবে এগোচ্ছে। শিগ্‌গিরই একটি চুক্তি হতে পারে বলে আশাবাদী তিনি। দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের তেল উৎপাদন কেন্দ্রগুলো দখল করার হুমকি দিলেও পাকিস্তানের ‘দূতদের’ মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ভালোভাবেই এগোচ্ছে।

তবে আগামী দিনগুলোতে হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য যুদ্ধবিরতি চুক্তি হতে পারে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হননি।

তিনি আরো বলেন, ইরান হোয়াইট হাউসকে উপহার হিসেবে হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের পতাকাবাহী ২০টি তেলের ট্যাংকার যাওয়ার অনুমতি দিয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই পদক্ষেপের অনুমোদন দিয়েছেন বলে জানান তিনি।

সূত্র: আল জাজিরা

নতুন দ্বীপ বানাচ্ছে সিঙ্গাপুর, ভবিষ্যৎ শিল্পায়নে শক্তিশালী পরিকল্পনা

ইরানের সঙ্গে সম্পর্ক, চার ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান সিঙ্গাপুরের

ইরানের সঙ্গে সম্পর্ক, সিঙ্গাপুরের কোম্পানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের শীর্ষ পাঁচ কমান্ডারের অবস্থান জানালে এক কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

জাপানে জনশূন্য হয়ে যাচ্ছে সমুদ্রসৈকত, কমছে পর্যটক

হরমুজে ২০ নাবিক ও বন্দরকর্মী নিহত: আইএমও

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মনস্তাত্ত্বিক যুদ্ধ

মিসরের নিউ আলামিন শহরে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল

মার্কিন হুমকিকে ‘ফাঁকা বুলি’ বললেন গালিবাফ