হোম > বিশ্ব

দলের ১০৭ বিধায়ককে নিয়ে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে উত্তেজনা

আমার দেশ অনলাইন

ভারতের তামিলনাড়ুতে সরকার গড়ার সুযোগ দেওয়ার অনুমতি জানিয়ে জানিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের প্রতি আহ্বান জানিয়েছেন বিজয়। তবে তামিলাগা ভেট্টি কাজ়াগম (টিভিকে) প্রধান বিজয়কে কোনো আশ্বাস দেননি রাজ্যপাল। গুঞ্জন শুরু হয়েছে, বিজয়কে ঠেকাতে এমকে স্ট্যালিনের ডিএমকে এবং পলানীস্বামীর এডিএমকে একজোট হতে পারে। এই পরিস্থিতিতে বিজয় হুঁশিয়ারি দিয়েছেন, একক বৃহত্তম দল টিভিকে যদি সরকারের গঠনের সুযোগ না পায় তাহলে, তার দলের ১০৭ জন বিধায়ক পদত্যাগ করবেন।

২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনো দল বা জোটই তা পায়নি। অভিনেতা বিজয়ের টিভিকে ১০৮টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে। যদিও বিজয় দু’টি আসনে জয়ী হওয়ায় বিধায়ক সংখ্যা ১০৭। ডিএমকে-কংগ্রেস-বাম জোট ৭৪ এবং এডিএমকে-বিজেপি জোট ৫৩টি জিতেছে। ডিএমকে এককভাবে ৫৯টি আসনে জিতলেও দলের প্রধান বিদায়ী মুখ্যমন্ত্রী স্ট্যালিন পরাজিত। তার সহযোগী কংগ্রেস জিতেছে পাঁচটিতে। অন্য দিকে, সাবেক মুখ্যমন্ত্রী পলানীস্বামীর দল এডিএমকে ৪৭ এবং তার সহযোগী বিজেপি একটিতে জিতেছে। তাদের আর এক সহযোগী পিএমকে পেয়েছে চারটি। কংগ্রেস ইতোমধ্যেই বিজয়কে সমর্থনের কথা ঘোষণা করেছেন। কিন্তু রাজ্যপাল বিশ্বনাথ জানিয়েছেন ১১৮ বিধায়কের সমর্থনপত্র না পেলে টিভিকে পার্টিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন না তিনি।

সূত্র: আনন্দবাজার

আরএ

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে, দাবি ট্রাম্পের

টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করল ব্রাজিল

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা

উচ্ছেদের আশঙ্কায় ইছামতি পাড়ের মানুষ