হোম > বিশ্ব

হরমুজের নিয়ন্ত্রণ পেলে মাসে কত আয় করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালি থেকে টোল আদায়ের ঘোষণা দিয়েছে ইরান। আদায় করা টোল দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্গঠন এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ পুনরায় সমৃদ্ধ করতে চায় তেহরান। একইসঙ্গে হরমুজের ওপর আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রণের স্বীকৃতি পেলে তা থেকে ইরানের বিশাল অঙ্কের আয় হবে। প্রতি জাহাজে গড়ে ১০ থেকে ১৫ লাখ ডলার টোল আদায় করলে, শুধু তেলবাহী ট্যাংকার থেকেই মাসে প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় হবে তাদের।

সোমবার ইরানি গণমাধ্যম জানায়, দেশটি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, যুক্তরাষ্ট্র যে যুদ্ধ ইরানের ওপর চাপিয়ে দিয়েছিল তা সাময়িক নয় বরং স্থায়ী সমাধান হতে হবে। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যতই চাপ প্রয়োগ করুক না কেন, তারা হরমুজ প্রণালি খুলে দেবে না। কেননা বিশ্ব জ্বালানির ২০ শতাংশ পার হওয়ার নৌপথ নিয়ন্ত্রণে রাখতে চায় তারা।

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবের বিপরীতে আমেরিকাকে নতুন ১০ দফা প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাবে হরমুজের ওপর নিজেদের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতির কথা বলা হয়েছে। এছাড়া সেই প্রস্তাবে বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালানো, ইরানের ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, লেবাননে ইসরাইলি হামলা বন্ধ এবং যুদ্ধকালীন ক্ষতিপূরণের দাবিও রয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি চেকপয়েন্টের একটি। যুক্তরাষ্ট্রের ইরানে হামলার আগে প্রতিদিন এই প্রণালি দিয়ে ১০০ থেকে ১৩৫টি জাহাজ যাতায়াত করত। এসব জাহাজে দুই থেকে আড়াই কোটি ব্যারেল জ্বালানি তেল বহন করা হতো বিশ্বের বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার কয়েকদিন পরই হরমুজ দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয় ইরান ।

হরমুজ দিয়ে জাহাজ চলাচলে ইরানের হুমকি এবং উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারে পৌঁছায়, যা ২৮ ফেব্রুয়ারির পর থেকে প্রায় ৩৮ শতাংশ বেশি। গতমাসে আমেরিকায় জ্বালানির দাম বেড়ে গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়িয়ে যায়। এতে নিজ দেশে চাপের মধ্যে পড়েন ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, ইরান এখন নিজেদের ইচ্ছেমতো প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে। তারা কিছু জাহাজকে অনুমতি দিচ্ছে আবার কিছু জাহাজকে বাধা দিচ্ছে। আর এটাই প্রমাণ করে যে, ইরান কার্যত প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

পশ্চিমবঙ্গে উৎসবহীন ঈদুল আজহা

বোমাবর্ষণের মুখেও কাল শুরু হচ্ছে ইসরাইল-লেবানন আলোচনা

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি সেনা নিহত

তাজমহলে মার্কো রুবিওর ছবি নিয়ে কটাক্ষ ইরানের

ইসরাইলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিল ইরান

কলকাতায় প্রথমবারের মতো ব্রিগেডে ঈদের নামাজ আদায়

পাকিস্তান সীমান্তের কাছে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ভারতের

আইসিসি ছাড়ার প্রক্রিয়া বাতিল করল হাঙ্গেরির পার্লামেন্ট

প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ২