হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও বাড়ানোর পরিকল্পনা করছে পেন্টাগন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সেখানে আরও কয়েক হাজার অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান।

নাম প্রকাশ না করার শর্তে ওই দুই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের বিশেষায়িত ‘৮২তম এয়ারবর্ন ডিভিশন’-এর কয়েক হাজার সেনাকে মধ্যপ্রাচ্যে পাঠানো হবে। তবে এই সেনাদের ঠিক কোন দেশে মোতায়েন করা হবে এবং তারা কবে নাগাদ সেখানে পৌঁছাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি তাঁরা।

এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা রয়টার্সকে হোয়াইট হাউসের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়। তবে হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সূত্র: আল–জাজিরা

আলোচনা মানেই আপস নয়, সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে