হোম > বিশ্ব

বিমান হামলায় সুদানের ৭২ খনিশ্রমিক নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সুদান ও মিশরের মধ্যকার বিতর্কিত সীমান্তের কাছে একটি স্বর্ণখনিতে বিমান হামলায় অন্তত ৭২ জন শ্রমিক নিহত হয়েছেন। সুদানের একটি মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে।

সুদানের সংঘাতকালীন বিভিন্ন নৃশংসতার নথিপত্র সংরক্ষণকারী সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স এই হামলার জন্য মিশরীয় সেনাবাহিনীকে দায়ী করেছে।

খার্তুম-ভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি রোববার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া বার্তা জানায়, ‘মিশরীয় যুদ্ধবিমানগুলো সুদানের ভূখণ্ডের ভেতরে উত্তরাঞ্চলীয় ওয়াদি এলাকায় বেসামরিক খনিশ্রমিকদের লক্ষ্য করে হামলা চালায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে ৭২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’

শনিবারের এই হামলার খবরটি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে মিশর কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

স্বর্ণ উত্তোলনের এলাকা হিসেবে পরিচিত পাহাড়ি সীমান্ত অঞ্চল জাবাল আল-উকাইদাতে এটি ছিল এ বছরের দ্বিতীয় হামলা। এর আগে জুন মাসেও একই স্বর্ণখনি এলাকায় হামলায় ২৩ জন শ্রমিক নিহত হয়েছিলেন। হামলাও মিশর চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

সুদান ও মিশরের মধ্যকার সীমান্ত এলাকাটি বিতর্কিত; উভয় দেশই খনিজ সম্পদে সমৃদ্ধ হালাইব ট্রায়াঙ্গেল অঞ্চলের মালিকানা দাবি করে আসছে।

সূত্র: আল জাজিরা

আরএ

মার্কিন নিষেধাজ্ঞায় ধ্বংসের ঝুঁকিতে আন্তর্জাতিক অপরাধ আদালত

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার

গাজা ও পশ্চিম তীরে প্রতিদিন হামলা-হত্যাকাণ্ড চলছে: বিলাল এরদোয়ান

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি

হুথিদের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে সৌদি, উদ্বেগ বাড়ছে রিয়াদের

কেন হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব, যা বলছে ইরান

দক্ষিণ কোরিয়ার দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

কঠিন পরিস্থিতিতে সৌদি আরব, যুদ্ধে জড়ানো নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র