হোম > বিশ্ব

লেবাননে হিজবুল্লাহর হামলা ও দুর্ঘটনায় ৬ ইসরাইলি সেনা আহত

আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলা ও দুর্ঘটনায় ছয় ইসরাইলি সেনা আহত হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, সেনারা তিনটি পৃথক ঘটনায় আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর।

ইসরাইলি বাহিনী জানায়, আহতদের মধ্যে দুজন ট্যাংক-বিধ্বংসী গুলিতে, তিনজন ড্রোন হামলায় এবং একজন অভিযানগত দুর্ঘটনায় আহত হয়েছে।

এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক আগ্রাসন সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নর্দার্ন কমান্ড থেকে দেওয়া এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু এ নির্দেশ দেন। তিনি বলেন, হিজবুল্লাহর লাগাতার রকেট হামলা এবং সীমান্তবর্তী এলাকায় বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: আলজাজিরা

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান